হীরক বা হীরা কার্বনের একটি রুপভেদ। একটি হীরক খন্ড প্রকৃতপক্ষে একটি বৃহৎ অণু। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এই অণু তৈরি করে। একটি হীরক খন্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বিন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কঠিনতম।
লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। লুব্ধক এত উজ্জ্ব্ল দুটি কারণে - এর স্বকীয় উজ্জ্ব্লতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী। লুব্ধক ধীরে ধীরে সৌরমণ্ডলের নিকটবর্তী হচ্ছে; এ কারণে আগামী ৬০, ০০০ বছরে এর উজ্জ্ব্লতা সামান্য বৃদ্ধি পাবে। এই সময়ের পর লুব্ধক সৌরমণ্ডল থেকে দূরে সরে যাবে কিন্তু আরো ২১০, ০০০ বছর লুব্ধক পৃথিবীর আকাশে উজ্জ্ব্ল তারা হিসেবেই থাকবে।
মানুষ নিঃশ্বাসের সাথে কার্বন ডাই - অক্সাইড (CO2) ত্যাগ করে, যা উদ্ভিদকূল কর্তৃক গৃহীত হয়। অন্যদিকে উদ্ভিদ কুলের ত্যাগ করা অক্সিজেন (O2) মানুষ নিঃশ্বাসের সাথে গ্রহণ করে। আর বায়ুমন্ডলে সর্বাধিক পরিমানে যে গ্যাসীয় উপাদানটি বিদ্যমান তা হচ্ছে নাইট্রোজেন।
সূর্য থেকে আগত আলোকরশ্মির কারণে যা প্রকৃতপক্ষে সাত রঙের আলোর সমাহার। যখন এই আলোকরশ্মি সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল, কমলা, হলুদ এইসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায়। কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের "নীল আলো" তেমনটা শোষিত না হয়ে প্রতিফলিত হয়। তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই। সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা, কাদা, শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ঐ পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারেনা। কারণ কাদা, ময়লা এগুলো সবধরনের আলোকেই বিকিরণে বাঁধা দেয়। ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং (কালচে, সবুজ, হালকা হলুদাভ, ঈষৎ লাল ইত্যাদি) ধারণ করে।
শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । পুকুরের জলের অভ্যন্তরে কোন শব্দ তৈরি করা হলে উৎপন্ন শব্দের পুকুরের জলে ডুব দিয়ে থাকে কোন ব্যক্তি পষ্ট শুনতে পায় ইরানের শব্দ তরল মাধ্যমে বিস্তার লাভ করে । শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ শূন্যস্থান দিয়ে চলতে পারে না, শব্দের বিস্তারের জন্য কোন বাস্তব মাধ্যমের (কঠিন, তরল ও গ্যাসীয়) প্রয়োজন হয় ।
লোহা একটি মৌলিক পদার্থ । কার্বন অন্য একটি মৌলিক পদার্থ। বিশুদ্ধ লোহায় কোনো কার্বন থাকে না। তাই কম বা বেশি হবার সম্ভবনা নেই। তবে কাস্ট আইরন এ ২.১% কার্বন থাকে ।
৬৬৩৯
একমাত্র সবুজ উদ্ভিদ কি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে?
একমাত্র সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এ প্রক্রিয়ায় সৌরশক্তি/সুর্যালোক অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে। এর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। তবে কার্বন ডাই - অক্সাইড (CO2) ও পানি (H2O) এ প্রক্রিয়ায় কাচামাল হিসেবে কাজ করে।
মানবদেহের পা - এর অস্থিসমূহের মধ্যে ঊর্ধ্ব পা - এর অস্থি হচ্ছে ফিমার; যা মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি। ফিমারের দেহটি শক্ত ও নলাকার। ‘কার্পাল’ হচ্ছে হাতের কব্জি’র অস্থি। অন্যদিকে হাতের সম্মুখ বাহুর (অন্তর্ভাগের) অস্থি হচ্ছে ‘আলনা’। এটি লম্বা, নলাকর ও ঘন। আর ‘টিবিয়া’ হচ্ছে নিম্ম পা - এর অস্থির মধ্যে একটি। টিবিয়ার দেহ ত্রিধারবিশিষ্ট ও বেশি মোটা।
ব্রায়োফাইটের Musci শ্রেনীর উদ্ভিদগুলো সাধারনত মস (Moss) নামে পরিচিত। এদের প্রধান বৈশিষ্ট্য হলো দেহ কান্ড ও পাতায় বিভক্ত; মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। Bryum, Funaria, Semibarbula প্রভৃতি মস উদ্ভিদের উদাহরণ। পক্ষান্তরে ছত্রাক হচ্ছে ক্লোরফিলবিহিন এক ধরনের ইউক্যারিওটিক জীব। এদের দেহে সালোকসংশ্লেষণী বর্ণ কণিকা নেই। Saccharomyces, Penicillium, Agaricus প্রভৃতি শৈবালের উদাহরণ। আর শৈবাল হচ্ছে সালোকসংশ্লেষী সমাঙ্গদেহী উদ্ভিদ। এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। Spirogyra, Phaeophyta প্রভৃতি শৈবালের উদাহরণ।
যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। এরুপ তিনটি মৌলিক কণিকা হচ্ছে ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন। এ তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু সৃষ্টি করে। সুতরাং অপশন (গ) ও (ঘ) উভয়ই সঠিক।
ড্রাই আইস কার্বন ডাই অক্সাইডের (co2) শক্ত রূপ, একে শুস্ক বরফ ও বলা হয়। এটি প্রাথমিকভাবে শীতলকারী এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এর সুবিধার মধ্যে রয়েছে জল বরফের চেয়ে কম তাপমাত্রা এবং কোনও অবশিষ্টাংশ না ফেলে (বায়ুমণ্ডলে আর্দ্রতা থেকে ঘটনীয় ফ্রস্ট ব্যতীত)। এটি হিমশীতল সংরক্ষণের জন্য দরকারী যেখানে যান্ত্রিকভাবে শীতল করা যায় না। শুষ্ক বরফ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপে 194.65 কেলভিন (−78.5 ডিগ্রি সেন্টিগ্রেড; −109.3 ° ফাঃ) এ নিমজ্জিত।
৬৬৪৪
দ্রুত গতি সম্পন্ন কোন কণিকাটি ধাতুকে আঘাত করলে এক্স রে উৎপন্ন করে?
উচ্চ গতিসম্পন্ন ‘ক্যাথোড রশ্মি’ সহসা ভারী পরমাণুবিশিষ্ট বস্তুতে বাধাপাপ্ত হলে X - ray উৎপন্ন হয়। এ ক্যাথোড রশ্মি দ্রুত গতিসম্পন্ন ইলেক্ট্রন (ঋণাত্মক চার্জযুক্ত) সাহসা কঠিন ধাতব পদার্থে আঘাত করলে তা হতে এক্স - রে উৎপন্ন হয়।
বিশ উষ্ণায়নের একটি সম্ভাব্য পারিগতি হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বাযুমগুলে তাপমাত্রা বৃদ্ধি পেলে ভৃপৃষ্ঠের তাপমাতা বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্রের পানির উত্তাপ বৃদ্ধি পাবে এবং পানি সম্প্রসারিত হয়ে সমুদ্রের আয়তন ও পরিধিকে বাড়িয়ে তুলবে। উষ্ণায়নের ফলে হিমালয়সহ অন্যান্য পর্বতচূড়ায় জমে থাকা বরফ গলে যাবে এবং সমুদের পানির উচ্চতা সাথে প্লাবিত এলাকার পরিমাণও বেড়ে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুন গ্রীনল্যান্ড, ত্যান্টাকার্টকাসহ অন্যান্য আশস্কাজনকভাবে বাড়িয়ে তুলবে। এভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ বিজ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।