eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৮৮৬

বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত তারিখ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা:
১৯৭২ সালের ২৩ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করেন। এটি কার্যকর করা হয় ২৬ মার্চ ১৯৭১। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
৯৮৮৭

২০১২ সালে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হবে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লন্ডনে
ব্যাখ্যা:
৩০তম অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছে ২০১২ সালে যুক্তরাজ্যে, লন্ডন (২৭ জুলাই - ১২ আগস্ট) মোট অংশগ্রহণকারী দেশ ২০৪টি মোট ইভেন্ট ৩০২টি। মোট খেলোয়াড় ১০৮২০ জন।
৯৮৮৮

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৮ টি
ব্যাখ্যা:
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ পুরোটাই মৌলিক অধিকার সংক্রান্ত। সেখানে মোট অনুচ্ছেদ আছে 22 টি।
৯৮৮৯

বাংলাদেশ OIC ---এর সদস্য হয় কোন সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা:
বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি । ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য পদ লাভ করে।
৯৮৯০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২০০১ সনে
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে 'মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়' নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন।
৯৮৯১

অবিভক্ত বাংলার কোন নেতা কোলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক
ব্যাখ্যা:
অবিভক্ত বাংলায় কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা এ.কে.ফজলুল হক
৯৮৯২

ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৪৮৭ সালে
ব্যাখ্যা:
ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার হয় ১৪৮৭ সালে
৯৮৯৩

' মনপুরা-৭০' কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
ব্যাখ্যা:
১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো 'মনপুরা - ৭০'।
৯৮৯৪

কত সালে সার্ক গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা:
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২ মে তিনি প্গরথম এই উদ্যোগ নেন। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। বর্তমানে পর্যবেক্ষক দেশ ৯টি। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত। অফিসিয়াল ভাষা ইংরেজি। প্রতি ২ বছর পর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯৮৯৫

কোন আইন সংস্কার করে ' RAB' (Rapid Action Battalion) গঠন করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
ব্যাখ্যা:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত এলিট বাহিনী। ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । ৬ জুন, ২০০৩ র‌্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।
৯৮৯৬

পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভৌগোলিক
ব্যাখ্যা:
পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টির কারন ভৌগলিক অবস্থান
৯৮৯৭

২০০৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রোনালদিনহো
ব্যাখ্যা:
২০০৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার ছিলেন ব্রাজিলের রোনালদিনহো
৯৮৯৮

' ইরাটম' কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উন্নত জাতের ধান
ব্যাখ্যা:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধান হলো - ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।
৯৮৯৯

যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা:
ডেমোক্রেট দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১২ বছর টানা চার বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে, ডেমোক্রেট - রিপাবলিকের যুক্তপ্রার্থী জেমস মনরো ১৮১৭ থেকে ১৮২৫ পর্যন্ত এবং ডেমোক্রেট দলের হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
৯৯০০

শেনজেন চুক্তি হচ্ছে -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যা:
জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম , ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।