মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় 'লিটল বয়' নামক পারমাণবিক বোমা ফেলে আর ৯ আগস্টে নাগাসাকিতে 'ফ্যাট ম্যান' নামক পারমাণবিক বোমা ফেলে।
৯৯৬২
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরুস্কার লাভ করেন?
অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার গবেষণার বিষয় ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য। উল্লেখ্য, তিনি এ উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।
'ব্রহ্মদেশ' নামে পরিচিতি মিয়ানমার।
মিয়ানমার বা মায়ানমার প্রাক্তন নাম ও কথ্যরূপ বর্মা; প্রাচীন নাম ব্রহ্মদেশ। দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র। মায়ানমারের রাজধানী নেপিডো।
তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে।
২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।
বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রি.) 'ইউসুফ - জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।
নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ বিহারের নাম সোমপুর বিহার। এর নির্মাতা ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি বাংলা থেকে পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত সমগ্র উত্তর ভারতে রাজ্য বিস্তার করেন। এটি মধ্যযুগীয় সবচেয়ে বড় বিহার । অন্যদিকে রামপাল ছিলেন বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের সমসাময়িক পাল রাজা আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
৯৯৬৭
বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে?
বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে বেক্সিমকো।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো হলো একটি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কোম্পানি। কোম্পানিটি ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়।
এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানি। দেশের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানির। বর্তমানে এর পণ্য সমূহ প্রায় ১০৩ টি দেশে রপ্তানি করা হয়। পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণনকেন্দ্র আছে।
'শীলাদেবীর ঘাট' বগুড়ায় অবস্থিত।
শীলাদেবীর ঘাট বগুড়া জেলার মহাস্থানগড় থেকে প্রায় ২০০ মিটার পূর্বে করতোয়া নদীতে অবস্থিত। এই ঘাটের মূল অবস্থান মহাস্থানগড়ের বৈরাগি ভিটার বিপরীত দিকে।
স্থানীয় কাহিনী অনুযায়ী, শীলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন বা ভগ্নি। মুসলিম সাধক শাহ সুলতান বলখী মাহিসাওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হবার পর শীলাদেবী করতোয়া নদীর এই স্থানে জলে ডুবে আত্মহুতি দেন।
ভুট্রা উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ যুক্তরাষ্ট্র।
মার্কিন কৃষি বিভাগের গত আগস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে বিশ্বে হেক্টরপ্রতি সবচেয়ে বেশি ফলনের রেকর্ড তুরস্কের। দেশটিতে প্রতি হেক্টরে সাড়ে ১১ টন ফলন হয়েছে।
এক বছর আগে তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার হেক্টরপ্রতি সাড়ে ১০ টন ফলন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত বছর বাংলাদেশে হেক্টরপ্রতি ফলন হয়েছে পৌনে ১০ টন।
বিংশ শতাব্দীর 'উইমেন অব দ্য সেঞ্চুরী' ভেলেন্তিনা তেরেসকোভা।
ভেলেনটিনা ভ্লাদিমিরোভনা তেরেসকোভা ' (জন্ম ৬ মার্চ ১৯৩৭) তিনি হলেন রাশিয়ান রাজ্য ডুমা, প্রকৌশলী, এবং একজন প্রাক্তন মহাকাশচারী সদস্য।
তিনি প্রথম এবং কনিষ্ঠ মহাশূন্যে থেকে ঘুরে আসা মহিলা ১৬ জুন ১৯৬৩ সালে একক যাত্রায় ভোস্টক ৬ নিয়েছিলেন। তিনি পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন। প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন। এবং তিনি একমাত্র মহাশূন্য যাত্রায় থাকা একমাত্র মহিলা রয়েছেন।
বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর।
বিশ্ব এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে।
এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়া বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছে তাদের প্রতি শোক পালন করতে এই দিনট বেছে নেওয়া হয়েছে।
সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন ব্যক্তি, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে।
স্বাধীনতাকামী আবু সায়াফ গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশের বাসিন্দা ।তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় লড়াইয়ে রত। তাদের নেতার নাম নূর মিসেৌরি । ফিলিপাইন সরকার অবৈধ আক্রমণ চালিয়ে ও অন্যায়ভাবে অসংখ্য স্বাধীনতাকামী আবু সায়াফ কর্মীকে নির্বিচারে হত্যা করে।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।