eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৯৪৬

বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়
ব্যাখ্যা:
বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ - শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়।
৯৯৪৭

ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কি ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
ব্যাখ্যা:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক। মাওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৪ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল ঐতিহাসিক ২১ দফা। ঐতিহাসিক ২১ দফার প্রথম দাবিটি ছিল বাংলা ভাষা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা।
৯৯৪৮

ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফিজি
ব্যাখ্যা:
যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৫ টি দেশ ব্রিটেনের রাজা /রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো - ১. কানাডা ২. অস্ট্রেলিয়া ৩. নিউজিল্যান্ড ৪. জ্যামাইকা , ৫. বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ ৭. গ্রানাডা ৮. পাপুয়া নিউগিনি ৯. সলোমন দ্বীপপুঞ্জ , ১০ . টুভ্যালু , ১১. সেন্ট লুসিয়া , ১২. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স , ১৩. বেলিজ, ১৪. এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ১৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
৯৯৪৯

নিঝুম দ্বীপের আয়তন কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮০ব. মা.
ব্যাখ্যা:
নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনার অবস্থিত। ১৯৬০ খ্রিষ্টাব্দে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন। এর পুরনো নাম বাউলার চর। প্রচলিত তথ্য মতে , নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কিলোমিটার বিা ৩৫.১৩৫ বর্গমাইল]।
৯৯৫০

সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা:
সার্ক সচিবালয় নেপালে অবস্থিত।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
৯৯৫১

মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৯৮.৪ ডিগ্রি
ব্যাখ্যা:
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি।
শরীরের উষ্ণতা বৃদ্ধি (>৯৮.৬ o ফাঃ) । বিভিন্ন রোগে এই উপসর্গ দেখা মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রার সীমা বেশ বড়। মানুষের দেহের তাপমাত্রা কোনো ক্রমেই ৯৫ o ফাঃ এর কম বা ১১০ o ফাঃ এর বেশি হতে পারে না।
৯৯৫২

গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৬ ঘন্টা
ব্যাখ্যা:
গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘন্টা।
লন্ডনের গ্রীনিচ এলাকায় স্থানীয় সময়, সৌর সময় নির্ধারণে গ্রীনিচ মান সময়ের উৎপত্তি যা পরবর্তীতে ধীরেধীরে বৈশ্বিক আদর্শ সময়ে রূপান্তরিত হয়।
১ জানুয়ারি, ১৯৭২ তারিখে ইউটিসি প্রবর্তনের পূর্বে গ্রীনিচ মান সময় বা জুলু সময় বৈশ্বিক সময়ের সাথে মিল ছিল ও আদর্শ জ্যোতিঃশাস্ত্রীয় ধারনা হিসেবে অনেক কারিগরী বিষয়ে ব্যবহার করা হয়েছিল।
৯৯৫৩

NASA ---এর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা:
www.nasa.gov - এর তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাস (NASA) - সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । NASA প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ২৯ জুলাই। NASA - এর পূর্ণরুপ National Aeronautics and Space Administration]
৯৯৫৪

বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নায়েম
ব্যাখ্যা:
বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (সংক্ষেপে: নায়েম, ইংরেজি: National Academy for Educational Management, NAEM) বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ একাডেমি যেখানে সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
৯৯৫৫

বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।
৯৯৫৬

কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা:
বিশ্বের দুটি দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না। এ দেশ দুটি হচ্ছে সৌদি আরব ও ইরান। এর কারণ হচ্ছে - সৌদি আরবের জাতীয় পতাকার জমিনের মধ্যে আরবিতে কলেমা তাইয়্যেবা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ' খচিত আর ইরানের জাতীয় পতাকার সাদা জমিনে খচিত হয়েছে চারটি চন্দ্র ও এর মাঝে খাড়াভাবে একটি তলোয়ার। সব মিলিয়ে এখানে ' আল্লাহ' শব্দটি প্রকাশ করা হয়েছে।
৯৯৫৭

জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফ্রান্স ও ভিয়েতনাম
ব্যাখ্যা:
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম পুনরায় ফ্রান্সের অধীনে চলে যায়। কিন্তু ভিয়েতনাম ফ্রান্সের সাথে বিক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। জেনেভা চুক্তির মাধ্যমে এ যুদ্ধের আপাত সমাপ্তি ঘটে। ফ্রান্স ও ভিয়েতনাম এ চুক্তিতে স্বাক্ষর করে । চুক্তিটি সম্পাদিত হয় ১৯৫৪ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
৯৯৫৮

'রয়টার' কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সংবাদ সংস্থা
ব্যাখ্যা:
রয়টার্স হচ্ছে ব্রিটেনের সংবাদ স সংস্থা । এর সদর দপ্তর লন্ডনে। ১৯৫১ সালে পল জুলিয়াস রয়টার্স এ সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ২০০ টি দেশের হাজার হাজার সংবাদপত্রে রয়টার্স সংবাদ সরবরাহ করে। রয়টার্সের সদর দপ্তর থেকে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ শব্দ সম্বলিত সংবাদ বিশ্বে ছড়িয়ে দেয়া হয়। রেডিও, টেলিভিশন ও তাদের সংবাদ বুলেটিন তৈরি করতে বেশির ভাগ ক্ষেত্রে রয়টার্সের সাহায্য নেয়। বর্তমানে সংবাদ সরবরাহের ক্ষেত্রে রয়টার্স অত্যাধুনিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাচ্ছে।
৯৯৫৯

জাতিসংঘের সুনামি দূত হিসেবে নিয়োজিত হন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
ব্যাখ্যা:
a2 + b2 + 2ab
৯৯৬০

বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় কোন দেশে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা:
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় চীনে (৯৩.৫ মিলিয়ন কপি) । দ্বিতীয় ভারত (৭৮.৮ মিলিয়ন কপি) , তৃতীয় জাপান (৭০.৪ মিলিয়ন কপি) এবং যুক্তরাষ্ট্রে বিক্রি হয় ৫৬.৬ মিলিয়ন কপি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।