নোবেল পুরস্কার ১৯০১ সাল থেকে প্রচলিত হয়েছে।
১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।
নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
ময়মনসিংহ ও টাংগাইল জেলার উঁচু ভূমিকে বলে - ভাওয়াল গড়।
মধুপুর গড় বা মধুপুর শালবন বা মধুপুর জঙ্গল বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ বনভূমি বা উত্থিত এলাকা।
মধুপুর গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা পর্যন্ত বিস্তৃত। টাঙ্গাইল ও গাজীপুর জেলা এবং ঢাকা শহরের অধিকাংশ এলাকা এই গড় অঞ্চলের অন্তর্ভুক্ত।
গড়টির উত্তর অংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত। মধুপুর উপজেলায় অবস্থিত গড়ের অংশ নিয়ে মধুপুর জাতীয় উদ্যান এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান গঠিত হয়েছে।
২০০৮ সালে বিশ্ব অলিম্পিক বেইজিং, চীনে অনুষ্ঠিত হয়।
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।
অলিম্পিক গেমসের সকল ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্নানুক্রমে নিজ নিজ দেশের পতাকা নিয়ে পতাকাবাহক ক্রীড়াবিদরা মাঠে এসে উপস্থিত হন। তাঁদের পিছনে পিছনে সমস্ত অংশগ্রহণকারী দেশের সকল ক্রীড়াবিদরা একসাথে স্টেডিয়ামে প্রবেশ করেন। [ সমাপনী অনুষ্ঠানে তিনটি দেশের পতাকা উত্তোলন করা হয় এবং তাদের জাতীয় সংগীত বাজানো হয়। এই তিনটি দেশ হল বিদায়ী অলিম্পিকের আয়োজক দেশ, গ্রীস (অলিম্পিকের জন্মস্থান হওয়ার সম্মানে। ) এবং পরবর্তী আসরের আয়োজক দেশ। পতাকা উত্তোলনের পরে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি ও আইওসি সভাপতি একটি করে সমাপনী ভাষণ দেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করা হয় অলিম্পিক শিখা নিভিয়ে ফেলে।
বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।
১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক শেরশাহ।
তার প্রকৃত নাম ফরিদ খান।
দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহম্মদ বাবর।
ব্যাংক হার হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার।
এ সুদ হারে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে।
এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা যে মূল্য হারে বিনিময় হয় তার নাম বিনিময় রেট।
এডিলেড ওভাল বা অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে অ্যাডিলেড শহরের বিখ্যাত খেলার মাঠ।
এটি ১৮৭১ সালে নির্মিত হয়।
সুতরাং সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত।
ইউরোপের ২২ টি দেশের প্রত্যক্ষ তত্বাবধানে ১৮৭৪ সালের এইদিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় "জেনারেল পোস্টাল ইউনিয়ন"।
এর লক্ষ্য ছিল প্রতিটি দেশের মধ্যে ডাক আদান প্রদানকে সহজতর করা।
প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয়।
মুক্তিযুদ্ধের উপ - সর্বাধিনায়ক ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
তিনি ১৯৩০ সালে তার বাবার কর্মস্থলে রংপুরে জন্মগ্রহণ করেন।
তার আদি নিবাস পাবনা জেলার পুরান ভারেঙ্গা গ্রামে।
৯৯২৮
কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে-
বাংলাদেশে সর্বপ্রথম ধাতব মুদ্রা চালু হয় ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ সালে।
৫ টাকার ধাতব মুদ্রার সামনের অংশে জাতীয় প্রতীক এবং পেছনের অংশ যমুনা বহুমুখী সেতুর প্রতিকৃতি রয়েছে।
সুতরাং সঠিক উত্তর - ৫ টাকার ধাতব মুদ্রায়।
৯৯২৯
আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) ---এর সদস্য সংখ্যা কত?
ARF - এর বর্তমান সদস্য সংখ্যা ২৭। সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট। আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ। ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। ARF প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় ।
৯৯৩০
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো-
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো - প্রায় ১২ ঘন্টা।
পৃথিবীর বাইরের মহাকর্ষীয় শক্তির (বিশেষ করে চাঁদের) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার - ভাটা) বলা হয়। জোয়ার - ভাটার ফলে সমুদ্রে যে তরঙ্গের সৃষ্টি হয়, তাকে জোয়ার তরঙ্গ (Tidal Eaves) বলে।
জোয়ারের জল উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলের যে উত্থান ঘটে, তাকে জোয়ারের জলের সর্বোচ্চ সীমা (High Tide Water) এবং ভাটার জল সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে, তাকে জোয়ারের জলের সর্বনিম্ন সীমা (Low Tide Water) বলে।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।