ইরাকের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ মাসুম কুর্দি সম্প্রদায়ের । ২০১৪ সালের ২৪ জুলাই িতনি দায়িত্ব গ্রহণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শিয়া সম্প্রদায়ের ।
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ৬ ডিসেম্বর, ১৯৭১।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বে ভুটানই সর্বপ্রথম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে (ভারত দ্বিতীয়)।
১৯৭৪ সালের জুনে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক - এর রাজ্যাভিষেকে যোগ দেয়ার জন্য ভুটান সফর করেছিলেন।
৯৯৩৩
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন-
১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয় । এর ঠিক এক সপ্তাহ পর ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান ।
১। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোঃ তাজউদ্দীন আহমেদ।
২। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ।
৩। স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচএম কামারুজ্জামান ।
৪। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী
৫। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক ।
উল্লেখ্য এ সরকার ব্যবস্থা দেশের বাইরে থেকে পরিচালিত হতো বিধায় একে প্রবাসী সরকার বলেও অভিহিত করা হয় ।
২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে - ১৪ বার।
বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশ গণপরিষদে (বর্তমানে জাতীয় সংসদ ) এই সংবিধান গৃহীত হয়, এবং একই বছরের ১৬ই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।
তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন।
সাধারণত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন কিংবা মনোনীত হয়ে থাকেন। কখনো কখনোবা তিনি পুনরায় নির্বাচিত বা মনোনীত হতে পারেন।
পরবর্তীতে শপথগ্রহণপূর্বক নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন তিনি। তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন।
প্রধানমন্ত্রী কিংবা সরকার ভেঙে দিতে পারেন, যুদ্ধ ঘোষণা করতে পারেন, সংবিধানের উপর ভেটো প্রয়োগ করারও অধিকারী তিনি। অনেক দেশেই একজন প্রেসিডেন্ট দেশের সামরিক বাহিনীর প্রধান হয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই তার এ ক্ষমতা সরকারের গঠনতন্ত্রের উপর নির্ভরশীল।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় - কাঠমুন্ডুতে।
১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশীয় গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও মাঝে মাঝেই তা কক্ষচ্যুত হয়। এ সময় প্রতিযোগিতার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
কিন্তু ২০০৪ সালে সংস্থার পরিচালনা পরিষদের ৩২তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ফেডারেশন শব্দটি বাদ দেয়া হয়। প্রতিযোগিতার গুরুত্ব ও দর্শক আকৃষ্টতার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল।
’চন্দ্রনাথের পাহাড়’ সীতাকুণ্ডে অবস্থিত।
সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে।
চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
‘জাতীয় পরিবেশ নীতি’ ঘোষণা করা হয় ১৯৯২ সালে।
বাংলাদেশে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়।
১৯৯২ সালে জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়। এক সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে অদ্যাবধি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশ সম্পর্কিত প্রায় ১৮৫টি আইন রয়েছে।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭
পরিবেশ আদালত আইন ২০০০
পরিবেশ নীতি ১৯৯৯
৯৯৪০
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত জয়নুল আবেদীন।
জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
৯৯৪১
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?
১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি শামসুল হক।
এডভোকেট শামসুল হক টুকু (জন্ম: ৩১ মে ১৯৪৮) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, ৬৮ পাবনা - ১ এবং সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। তিনি ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন - শায়েস্তা খান।
বাংলায় আগমনের ফলে শায়েস্তা খাঁকে দুর পাহাড়ী বিদ্রোহী উপজাতীয়দের দমন করতে দেখা যায়। শায়েস্তা খা আরাকান রাজাকে প্রচণ্ড হুমকি হিসেবে গণ্য করেছিলেন কেননা তারা সেনা ও নৌ শক্তিতে সমৃদ্ধ ছিল। তিনি তৎক্ষণাত মুঘল নৌ - বাহিনীর উন্নয়ন শুরু করেন। এক বছরে নৌ - বহরের সংখ্যা প্রায় ৩০০ পৌছে।
তিনি ডাচ ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ও সেই সাথে পর্তুগালের সমর্থন অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান। ডাচ্ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় শায়েস্তা খাঁ আরাকানদের দখলে থাকা সন্দ্বীপ আক্রমণে মুঘলদের নেতৃত্ব দেন। আরাকান ও পর্তুগিজদের মধ্যস্থ দ্বন্দ্বের ফলশ্রুতিতে শায়েস্তা খাঁ এক উল্লেখযোগ্য সুবিধা লাভ করেন।
‘বাংলা একাডেমী’ পুরস্কার ১৯৬০ সাল থেকে প্রবর্তিত হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ খ্রিষ্টাব্দ - এই তিনবার এই পুরস্কার দেওয়া হয়নি।
MCQ পরীক্ষা সেটিংস
সাধারণ জ্ঞান
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।