eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৫১৫ টি
সকল বিষয়
সাধারণ জ্ঞান
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
৯৯০১

বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো-----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা:
বিশ্বব্যাংক গ্রুপের ৫ টি অঙ্গসংগঠনের মধ্যে IDA ( International Development Association ) দরিদ্র দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে বলে এটি ' Soft Loan Window' নামে পরিচিত। বিশ্বব্যাংক গ্রুপের অন্য ৪ টি অঙ্গ সংগঠন হলো - IBRD, IFC, MIGA ও ICSID।
৯৯০২

IAEA --এর নির্বাহী প্রধান হলেন ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইউকিয়া আমানো
ব্যাখ্যা:
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর বর্তমান প্রধান নির্বাহী বা মহাপরিচালক জাপানের ইউকিয়া আমানো (১ ডিসেম্বর ২০০৯ - বর্তমান) । মিশরের মোহাম্মদ আল বারাদি ১ ডিসেম্বর ১৯৯৭ - ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন । আমর মুসা মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের সাবেক মহাসচিব , আয়াদ আলাওয়ি ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান এবং হামিদ কারজাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ।
৯৯০৩

' সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিতুন কুণ্ডু
ব্যাখ্যা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পার্শ্বে 'সাবাশ বাংলাদেশ' ভাষ্কর্যটি অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডুর অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে - সার্ফ ফোয়ারা (কারওয়ান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয় ঈদগাহ ময়দান), সাম্পান (চট্রগ্রাম বিমানবন্দর )ইত্যাদি।
৯৯০৪

' সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শেখ নিয়ামত শাকের
ব্যাখ্যা:
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় শেখ নিয়ামত আলী এবং মসিইউদ্দিন শাকেরের পরিচালনায়। আর মূল উপন্যাসটির রচিয়িতা আবু ইসহাক। অন্যদিকে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে - কাচের দেয়াল (১৯৬৩), সঙ্গম (১৯৬৪), বেহুলা (১৯৬৬) ,জীবন থেকে নেয়া (১৯৭০) , Stop Genocide ( প্রামাণ্য চলচ্চিত্র) , A state in Born ( প্রামাণ্য চলচিত্র) ইত্যাদি।
৯৯০৫

বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৫.৩৩ শতাংশ
ব্যাখ্যা:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ - ২০২০ - এর তথ্য মতে, ২০১৯ - ২০ অর্থবছরে জিডিপিতে কৃষির বিভিন্ন উপখাতের সমন্বিত অবদান ১৩.৩৫ শতাংশ।
৯৯০৬

বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্রাট আকবর
ব্যাখ্যা:
কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয় । হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই।
৯৯০৭

' কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা:
দিনাজপুর শহরের ১২ মাইল উত্তরে কান্তনগরে কান্তজিউ মন্দির অবস্থিত। উল্লেখ্য, কুমিল্লা জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে ময়নামতি, আনন্দ বিহার, শালবন বিহার ইত্যাদি।
৯৯০৮

বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা:
বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের সীমান্ত নেই ।
৯৯০৯

সংবিধানের কোন অনুচ্ছেদে ' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২৮ (২) নং অনুচ্ছেদে
ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার অংশের ২৮ (২) নং অনুচ্ছেদে বলা হয়েছে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে সর্বস্তরে নারী পুরুষের সমঅধিকার লাভ করিবেন।সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
৯৯১০

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ' বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৪২৬ জন
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি প্রদান বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী ১১ নং সেক্টর) এ দুজন হলেন নারী বীর প্রতীক।
৯৯১১

রাজারবাগ পুলিশ লাইনে ' দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃণাল হক
ব্যাখ্যা:
'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার অন্যান্য গরুত্বপূর্ণ শিল্পকর্ম হচ্ছে মতিঝিল বিমান অফিসের সামনের 'বলাকা' এবং রাজশাহী বিদ্যালয়ের 'গোল্ডেন জুবিলি টাওয়ার'।
৯৯১২

প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
6.15
ব্যাখ্যা:
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে ৬.১৫ কিলোমিটারে নির্ধারণ করা হয়েছে। এর আগে এ সেতুর দৈর্ঘ্য ছিল ৫.৮ কিলোমিটার। এখন দু'প্রান্তের সংযোগ সড়কসহ এ সেতুর দৈর্ঘ্য হবে ১২.১৬ কিলোমিটার। ২৫ জুন ২০০৯ পদ্মা সেতুর স্কিম ডিজাইন উপস্থাপনকালে কনসালট্যান্ট প্রতিষ্ঠান। 'মনসেল এইকম' এ পরিকল্পনার কথা জানায়। ২৯ জানুয়ারি ২০০৯ আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। গুণগত মানভিত্তিক যাচাই প্রক্রিয়ায় নকশা পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে নিউজিল্যান্ডভিত্তিক মনসেল - এইকম (Maunsell - AECOM) পদ্মায় ইস্পাতের দোতলা সেতু হবে। উপরে থাকবে চার লেনের সড়ক , নিচে রেল। সেতুর প্রস্থ ১৮.১০ মিটারে (পূর্বে ছিল ২৫ মিটার) নামিয়ে আনা হয়।]
৯৯১৩

জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৮ম
ব্যাখ্যা:
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৮ম।
বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ।
এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
৯৯১৪

‘গলগণ্ড’ রোগ হয় কিসের অভাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আয়োডিন
ব্যাখ্যা:
‘গলগণ্ড’ রোগ হয় আয়োডিনের অভাবে।
গলগন্ড হল থাইরয়েড গ্রন্থির ফোলা যা ঘাড় বা স্বরযন্ত্রকে ফুলিয়ে দেয়। প্রকোপিত বায়ু, কফ ও মেদ গলায় অর্থাৎ গলদেশের বহির্ভাগে ছোট বা বড় যে স্থায়ী শোথ উৎপন্ন করে তাকে গলগন্ড বলে। এ শোথ আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়ে অন্ডকোষের ঝুলতে থাকে। এ রোগে তেমন কোন বেদনা থাকে না।
আধুনিক মতে, মূলত আয়োডিনের অভাবে হয়; বংশানুক্রমে হতে পারে; কোন কোন খাদ্য দ্রব্য যেমন বাঁধাকপি ব্যবহারের ফলে; যৌবনের শুরুতে স্ত্রীলোকের মধ্যে এ ব্যাধির আবির্ভাব হতে পারে।
৯৯১৫

মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা:
মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।